এইমাত্র পাওয়া

৬ মাস ধরে শিশুটিকে ধর্ষণ করতেন শিক্ষক

রাজবাড়ীঃ ছয় মাস ধরে আট বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে মো. ইমদাদুল্লাহ নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে বণিবহ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইমদাদুল্লাহর বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার চান্দেরচর গ্রামে।

পুলিশ জানায়, রাজবাড়ী সদর উপজেলার একটি আবাসিক মাদরাসার শিক্ষক ইমদাদুল্লাহ। মাদরাসায় তিনি রাত্রিযাপন করতেন। একই মাদরাসায় পড়াশোনা করে আট বছরের শিশুটি। গত ছয় মাস ধরে ইমদাদুল্লাহ ওই শিশুকে ধর্ষণ করছিলেন। গত রোববার রাত ধর্ষণের সময় শিশুটি চিৎকার দেয়। এসময় অন্য ছাত্র শিক্ষক এগিয়ে গেলে ইমদাদুল্লাহ পালিয়ে যান। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে গতকাল সোমবার ইমদাদুল্লাহ আসামি করে রাজবাড়ী থানায় মামলা করেন।

রাজবাড়ী সদর থানার এসআই মো. কামরুজ্জামান শিকদার জানান, মামলা দায়েরের পর পুলিশ বাণিবহ এলাকা থেকে শিক্ষক ইমদাদুল্লাহকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৪/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.