কুড়িগ্রামঃ জেলার উলিপুরে নাহিদ হাসান (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উলিপুর পৌরসভার মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাহিদ হাসান ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে ও মেরাজ উদ্দিন মেমোরিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
জানা যায়, ঈদ উপলক্ষে পিতার কাছে এক জোড়া নতুন (স্কোটিং) জুতার বায়না করেছিল নাহিদ। কিন্তু অভাবী পিতা ঠিক সময়ে ছেলের আবদারটি পূরণ করতে পারেনি।
পিতা আহম্মদ আলী বলেন, নাহিদ হাসান চাকা লাগানো (স্কোটিং) জুতা আমার কাছে চেয়েছিল। একদিকে টাকার অভাব, অন্যদিকে ওই জুতা পরে রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে। এ আশংকায় জুতা কিনে দেইনি। এতে অভিমান করে শনিবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।
রবিবার সন্ধায় বাড়ির পাশে কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের সিঁড়ির মধ্যে ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
সোমবার দুপুরে উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে নিহতের বড় ভাই নাছির উদ্দিন (২৩) বেকারত্বের কারণে গত এক সপ্তাহ আগে বাসার শয়ন ঘরে ফাঁস দেয়ার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
