রেকর্ড ৪১ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাঃ সারা দেশে চলছে তীব্র তাপ প্রবাহ। তবে চুয়াডাঙ্গায় টানা ১২ দিন ধরে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অফিস বলছে, এখনই কমার সম্ভাবনা নেই তাপমাত্রার পারদ। বাড়তে পারে আরও বেশি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১৫ শতাংশ। এটি এ জেলার এবং দেশের এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে।’

চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের তথ্যমতে, এপ্রিলের শুরু থেকেই চুয়াডাঙ্গার তাপমাত্রা ক্রমশ বাড়ছে। ২ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে প্রতিদিনই এ জেলার তাপমাত্রা বেড়েছে। ৩ এপ্রিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৪ এপ্রিল চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ৫ এপ্রিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ৬ এপ্রিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৭ এপ্রিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, ৮ এপ্রিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৯ এপ্রিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, ১০ এপ্রিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, ১১ এপ্রিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ১২ এপ্রিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ দিনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়।

তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অসহনীয় ভ্যাপসা গরমে পরিবর্তন ঘটেছে এ জেলার মানুষের জীবনযাত্রায়। জরুরি কাজ ছাড়া স্বাভাবিক সময়ের মতো ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। তীব্র গরমে এদের জীবনে নেমে এসেছে স্থবিরতা।

এ দিকে হাসপাতালে প্রচণ্ড ভিড় থাকায় রোগী দেখতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। বাড়ছে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও হৃদরোগসহ নানা রোগ। শিশু ও বৃদ্ধরা ব্যাপক হারে অসুস্থ হয়ে পড়ছেন। বাড়ছে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও হৃদরোগসহ নানা ব্যাধি। বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। প্রচণ্ড ভিড় থাকায় রোগী দেখতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এএসএম ফাতেহ্ আকরাম বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে হাসপাতালে রোগীর চাপ একটু বেশি। সামলাতে বেগ পেতে হচ্ছে। তবে স্যালাইন ও ওষুধের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে আছে।’

ফাতেহ্ আকরাম আরও বলেন, ‘সাধারণত তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। সেই হিসেবে চুয়াডাঙ্গা টানা ৯ দিন মাঝারি তাপ প্রবাহের পর এবার তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। টানা ১২ দিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তার সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা ১০ দিন ধরে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.