নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাঃ গত কয়েকদিন ধরে দিনে তীব্র গরম আর রাতে ঠাণ্ডা। এর ফলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জ্বর ও ডায়রিয়ায় আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন গড়ে ১০০-১২০ জন শিশু জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আর হাসপাতালের আউটডোরে গড়ে ৪৫০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা হাদী জিয়াউদ্দিন আহমেদ।
বুধবার উপজেলা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অসুস্থ শিশুদের নিয়ে আউটডোরে এসেছেন অভিভাবকরা। হাসপাতালে গত এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে। শিশুর পাশাপাশি ভর্তির তালিকায়ও বেড়েছে বয়স্কদের সংখ্যা।
হারদি ৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, টানা সাত দিনের গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। শিশুর পাশাপাশি নারী-পুরুষসহ বৃদ্ধরাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আউটডোরে প্রতিদিন গড়ে ১০০-১২০ জন শিশু চিকিৎসা নিচ্ছে।
আলমডাঙ্গা পৌর শহরের বাবুপাড়ার আফিয়া আনজুম তন্নি (৪) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তন্নির মা বৃষ্টি খাতুন জানান, গত কয়েকদিন ধরে মেয়ে ঠাণ্ডাজনিত জ্বর ও পাতলা পায়খানা ভুগছে। অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছে।
হারদি হাসপাতালের চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর সংখ্যা বেড়েছে। তবে এতে ভয় পাওয়ার বা শঙ্কিত হওয়ায় কোনো কারণ নেই। অভিভাবকরা একটু সচেতন হলেই আক্রান্তের সংখ্যা কমবে।
উপজেলা পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘হঠাৎ গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন শিশুদের পাশাপাশি বয়স্করাও হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালের আউটডোরে গড়ে ৪৫০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
