এইমাত্র পাওয়া

সরকারীকরণ: অস্থায়ী নিয়োগ পেলেন ৫১ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারিকৃত কলেজের আরো ৫১ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারা সবাই মাদারীপুরের ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজে কর্মরত। কলেজটি সরকারি হওয়ার দেড় বছরেই প্রতিষ্ঠানটির শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেলেন।

প্রতিষ্ঠানটির ৫১ জন শিক্ষককে অস্থায়ী নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, মাদারীপুরের ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ ২০২১ খ্রিষ্টাব্দের ১৯ আগস্ট সরকারি করা হয়। কলেজ সরকারিকরণের তারিখ থেকেই শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি সরকারিকরণের ১৯ মাস পরেই শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেলেন।

নিয়োগ প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

বিস্তারিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.