অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীঃ জেলার কবিরহাট উপজেলায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় ৮ যুবককে গ্রেপ্তার করেছে কবিরহাট থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুমন (৪০), হাছান (২০), আলাউদ্দিন প্রকাশ ইমন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান (২৮), আব্দুর রহিম (২০), মো. সোহাগ (২৮), মো. ইয়াছিন আরাফাত সাকিব (২৩), সাবের হোসেন ওরফে সাব্বির (২১)।

কবিরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়শই উত্যক্ত করতেন একই এলাকার সুমন। গতকাল সোমবার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার যাদবপুর গ্রামে ভিকটিমের বাড়িতে যান সুমন ও তার ৪-৫ জন সহযোগী। এ সময় তারা ভিকটিমের ভাবিকে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান।

এ ঘটনার পর রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার ভিকটিমকে নিয়ে পালানোর সময় পুলিশ দাউদকান্দি সেতুর কাছে তাদের বহনকারী মাইক্রোবাস আটক করে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের ৮ জনকে আটক করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.