পিঠে ব্যাগ,ঝরছে রক্ত: স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৭টার সময় চিরিরবন্দর উপজেলার দশমাইল-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজ মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম প্রশান্ত রায় (১৫)। সে চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়া গ্রামের শ্যামল রায়ের ছেলে ও আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে প্রশান্ত রায় বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। সকাল ৭টার সময় ইছামতি কলেজ মোড় বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়ে প্রশান্ত রায় মারা যায়। এই ঘটনায় স্থানীয়রা ঘটনাস্থলে মহাসড়কের ওপর ব্যারিকেড দেন। এতে দিনাজপুরের-সৈয়দপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালিদ হাসান, অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি মহাসড়কে যান চালাচল স্বাভাবিক করেন। এ সময় তারা নিহত প্রশান্ত রায়ের বাড়িতে যান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.