এইমাত্র পাওয়া

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা

বরিশালঃ জেলার উজিরপুরে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে ২০২২ সালে অবসরে যাওয়া উজিরপুর উপজেলার সকল প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছ। ৯ এপ্রিল রবিবার বিকাল ৪ ঘটিকায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় উপজেলা রিসোর্স সেন্টারে অনুস্ঠানে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম এর উপস্থিতিতে এস.এম তারিকুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্ত্বে শেখ খলিলুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হোসনেয়ারা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ শিল্পী, রাবেয়া খানম চৌধুরী, মান্না ইয়াসমিন, মোঃ নাসির উদ্দিন, বিপ্লব কুমার মজুমদার, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির মামুন, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক মোঃ নাজমুল হোসেন, আবুল বাশার, আসাদুল হক বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আঃ রহিম সরদার, অবসর জনিত কারণে সংবর্ধিত শিক্ষকরা হলেন মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ সরওয়ার হোসেন খান, মোঃ মুক্তাল হোসেন,

মালা সেনগুপ্তা, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মামুন মোল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মহাসিন হোসাইন সরদার, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মাহামুদ, সহ সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ড, সহ দপ্তর সম্পাদক মোঃ বাবুল হোসেন, প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মুহাঃ মাহামুদ হোসাইন,

শিক্ষা সম্পাদক মোঃ ইসহাক হাওলাদার, সহ শিক্ষা সম্পাদক সাবিনা ইয়াসমিন, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা পারভীন, সমাজ কল্যান ও ত্রাণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ রিপন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য গণেশ চন্দ্র নন্দী, মোঃ মাইনুল আহসান, আহ্বায়ক আজাদ মাহমুদ, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিতোষ শীল (আশোয়ার), মোঃ সোহেল মাহামুদ(মুগাকাঠী), শফিকুল ইসলাম (কারফা১),

আসমা আক্তার (মজম), সাহানাজ আক্তার (আটক), সফিউল ইসলাম (পশ্চিম শোলক), আল আমিন খান (বামরাইল), বশির আহমেদ (কাকড়াদারি), সুশান্ত ভট্টাচার্য (কাজিরা), রিয়াজুল (গজেন্দ্র), নুরুননবী খান (আন্দারমানিব), মোকাররম হোসেন (গজেন্দ্র), সাইফুল ইসলাম (দঃ কমলাপুর), সুমন মৃধা (উঃ কুড়লিয়া), সিদ্দিকুর রহমান (মুন্সির তাল্লুক), তানভীর আহমেদ (উত্তর কুড়লিয়া-২), মিজানুর রহমান (জয়শ্রী),

মজিবুর রহমান (ভবানিপুর হাই) আয়সা সিদ্দিকা (নয়না নয়া বাড়ি), ময়না খানম (নাথার কান্দি), জান্নাতুল ফেরদাউস (গড়িয়া গাভা), সুবর্না খানম (গড়িয়া), শিরিন সুলতানা (গড়িয়া), ফারজানা (চতলবাড়ি), তাপস চন্দ্র হালদার (নিত্যান্দী)সহ অন্যান্য অতিথি বৃন্দ। অনুষ্ঠানে আলোচনা ও বিদায়ী সংবর্ধানা শেষে বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বক্তৃতা প্রদান করেন। সব শেষে সভাপতির সমাপনি বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.