এইমাত্র পাওয়া

সেসিপ প্রকল্পে দুই পদ জনবল কাঠামোয় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেসমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় ভোকেশনাল কোর্স চালু হওয়া ৮৯টি মাদরাসার ট্রেড ইন্সট্রাক্টরের দুইটি ও ল্যাব অ্যাসিস্ট্যান্টের দুইটি পদ জনবল কাঠামোতে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৪ এপ্রিল এ পদগুলো অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে।

উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সেসিপের আওতায় ভোকেশনাল কোর্স চালু হওয়া ৮৯টি মাদরাসার ট্রেড ইন্সট্রাক্টরের দুইটি ও ল্যাব অ্যাসিস্ট্যান্টের দুইটি পদ কেবল ওই মাদরাসাগুলোর জনবল কাঠামোতে অনুমোদন করা হলো।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.