এইমাত্র পাওয়া

তারাবি পড়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ জেলার রামুতে তারাবি পড়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় ২৫ বছর বয়সী এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। কক্সবাজার ও চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় শনিবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিদুয়ান (২৫) জোয়ারিয়ানালা ইউনিয়নেরর ঘোনার পাড়ার আবু বক্করের ছেলে এবং জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, শনিবার রাত ১০টার দিকে তারাবির নামাজের পর টমটম (ইজিবাইক) যোগে বাড়ি ফিরছিলেন রিদুয়ানসহ আরও কয়েকজন আহত হন। এ সময় সৌদিয়া পরিবহনের একটি বাস টমটমতে ধাক্কা দিলে যাত্রীরা কম বেশি আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে রাত ১২টার দিকে যুবক রিদুয়ান মারা যান।

ইউপি চেয়ারম্যান জানান, অন্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.