নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরঃ জেলার লক্ষ্মীপুর সদরে আম পাড়তে গিয়ে প্রাণটাই হারালেন মো. রাকিব হোসেন নামে এক মাদরাসাশিক্ষক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।
রবিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মান্দারি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের গন্ধ্যর্বপুর আতর আলি ভূঁইয়া বাড়ি জামে মাসজিদ মাদরাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওই মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ছিলেন। পাশ্ববর্তী কুশাখালি ইউনিয়নের মিডাইর খিল গ্রামের ইলিয়াস মৌলভি সাহেবের বাড়ির নুর আলমের ছেলে তিনি।
স্থানীয়রা জানায়, শিক্ষক রাকিব হোসেন গাছ থেকে আম পাড়ার জন্য মাদরাসার ছাদে উঠেন। ছাদের উপর দিয়ে একটি হাইভোল্টেজের বিদ্যুতের লাইন গেছে। আম পাড়তে গিয়ে অসাবধানতাবসত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানেই মারা যান তিনি।
মান্দারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
