যেদিন থেকে পাবেন লঞ্চের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ লঞ্চের টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১৭ এপ্রিল থেকে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা ও ফিরতি টিকিটও পাওয়া যাবে এ সময়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে জানান, ১৭ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ থেকে ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রিম সংগ্রহ করতে পারবেন। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান খান বলেন, প্রতিবারের মতো এবারও যাত্রীদের নিরাপত্তায় আমাদের প্রস্তুতি গ্রহণ করা হবে। আমরা দ্রুতই সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রয়োজনে বিশেষ ফোর্সের ব্যবস্থাও থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.