শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ‘এমপিওর পর চাকরি গেল ৭ শিক্ষকের’ শিরোনামে শিক্ষাবার্তা সহ বেশ কয়েকটি পত্রিকায় গত ১ এপ্রিল সংবাদ প্রকাশিত হয়। সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ আব্দুল খালেক।
প্রতিবাদ লিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদে কাকিলাকুড়া মালেকুননিসা হজরত আলী কলেজ এর শিক্ষক নিয়োগ সংক্রান্ত অপপ্রচার চালানো হয়েছে। যা পুরোপুরি অসত্য, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে চরম প্রতিবাদ জানাচ্ছি যা আমার কলেজের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী শিক্ষার্থী ও এলাকাবাসী সকলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হয়েছে। উল্লেখ্য যে, শিক্ষার আলো থেকে অত্র এলাকাকে বঞ্চিত করার উদ্দেশ্যে কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি একটি কুচক্রি মহল চক্রান্ত করেই চলেছে। তাদের সমস্ত চক্রান্ত উপেক্ষা করে আমার কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলি, কর্মকর্তা কর্মচারি ছাত্র-ছাত্রী বৃদ্ধ তাদের অক্লান্ত প্রচেষ্ঠায় তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করে আসছে। যা এলাকার নিরীহ দরিদ্র উপজাতি অধ্যুষিত জনগণের সন্তানদের শিক্ষার আলোয় বিকশিত করে চলছে।
অতএব, আপনার পত্রিকায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সংবাদটি অপপ্রচার করা হয়েছে। তা প্রত্যাহারের জন্য সবিনয় অনুরোধ করছি এবং এর নিন্দা জানাচ্ছি।
প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ আব্দুল খালেক বলেন, আমার প্রতিষ্ঠানটিকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। আমি আমার বেতনের একটি অংশ দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে এসেছে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শুরু থেকে এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার একটি নির্ভযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়। ২০২২ সালে এমপিওভুক্ত হবার পূর্ব পর্যন্ত যে সকল শিক্ষকের কথা বলা হচ্ছে তাদের নিয়োগ না দিয়ে অন্যদের নিয়োগ দেওয়া হয়েছে তা মিথ্যা। আমার ব্যক্তিগত বেতনের অংশ দিয়ে ঐ শিক্ষকদের আর কতটুকুই বা বেতন দেওয়া যায়। ফলে অনেক শিক্ষকই চাকরি ছেড়ে অন্য পেশায় দীর্ঘদিন ধরে চলে গেছেন। এমপিওভুক্ত হবার পরে এসে তারা শিক্ষক হিসেবে দাবি করছেন। যারা শুরু থেকে প্রতিষ্ঠানে পাঠদানে লিপ্ত আছেন তাদের কাউকেই বাদ দেওয়া হয়নি। পর পর দুইবার পাসের হারে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে হিসেবে স্বীকৃতি পেয়েছিল। মায়ের নামে প্রতিষ্ঠা করা এই কলেজটি আজীবন সুনাম বয়ে আনবে এলাকার এটাই আমাদের উদ্দেশ্য ছিল। কেউ যদি প্রমাণ করতে পারে এখানে আমি কোন দুর্নীতির আশ্রয় নিয়েছি তাহলে আমি প্রতিষ্ঠান ছেড়ে চলে যাব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
