৩০ অক্টোবর ২০১৯ বুধবার। ১৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ। ৩০ সফর ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৮৬৪- অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের দুই রাজার মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি।
১৯২২- ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন।
১৯২৩- কামাল পাশার (আতাতুর্ক) নেতৃত্বে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা।
২০০৩- মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন।
জন্ম
১৭৩৫- যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন অ্যাডামস।
১৮৩৪- ব্রিটিশ আলোকচিত্রশিল্পী স্যামুয়েল বোর্ন।
১৮৭১- ফরাসি কবি পল ভ্যালেরি।
১৮৮৭- জনপ্রিয় বাঙালি শিশুসাহিত্যিক সুকুমার রায়।
তিনি ভারতীয় সাহিত্যে ননসেন্স্ এর প্রবর্তক। একাধারে তিনি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর সন্তান তিনি। এছাড়া তার ছেলে খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু ও নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা ‘ননসেন্স’ ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়।
কলকাতার ব্রাহ্ম পরিবারে জন্ম তার। ১৯২৩ সালের সেপ্টেম্বর মৃত্যুর বহু বছর পরও তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের একজন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
