এইমাত্র পাওয়া

সাকিবের সঙ্গে বাজিকরের কথোপকথনে যা আছে

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোয় আইসিসি কর্তৃক দুই বছর নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, দোষ স্বীকার করার কারণে, তার বক্তব্যে সন্তুষ্ট হয়ে ১ বছরের নিষেধাজ্ঞা স্থগিত করেছে আইসিসি। আইসিসির পক্ষ থেকেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আগামী বছরের ২৯ অক্টোবরের পর থেকে তিনি সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন।

আইসিসি’র সাকিবের সঙ্গে আগরওয়ালের কথোপকথন প্রকাশ করেছে। এতে দেখা যায় ১৯ জানুয়ারি ২০১৮ সালে আগরওয়াল সাকিবকে মেসেজ পাঠান: ‘‘আমরা এখনই ‘কাজ’ শুরু করবো নাকি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব?’’

এ বিষয়ে সাকিব আকসুকে কিছু জানাননি।

এরপর ২৩ জানুয়ারি সাকিবকে মেসেজ দেন আগরওয়াল। তিনি বলেন, ‘এই সিরিজে কি কিছু হবে?’

সাকিব জানান, তার কাছে দলের অভ্যন্তরীণ তথ্য চেয়েছিলেন আগরওয়াল। তবে তিনি আকসুকে কিছু জানাননি।

২৬ এপ্রিল ২০১৮ । আইপিএল চলকালীন নির্দিষ্ট এক খেলোয়াড় ওইদিন খেলবেন কিনা তা জানতে চান আগরওয়াল। এ সময় বাজিকর সাকিবের বিটকয়েন ও ডলার একাউন্টের ডিটেইলস চান। সাকিব তাকে আগে দেখা করতে বলেন।

সাকিব দাবি করেছেন বাজিকরের কোনো প্রস্তাব তিনি সাড়া দেননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.