এসএসসি ২০২৩: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সহিদুল ইসলামঃ সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

প্রাচীন বাংলার জনপদ

১. চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী

– চন্দ্রদ্বীপের বর্তমান নাম হল বরিশাল।

২. ইৎসিং কোন দেশের ভ্রমণকারী?

– ইৎসিং চীন দেশের ভ্রমণকারী।

৩. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

– শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।

৪. বড় কামতা কোন জনপদের রাজধানী ছিল?

– প্রাচীন সমতট।

৫. কোন অঞ্চলটি আদ্র নিম্নভূমি?

– তাম্রলিপ্ত অঞ্চলটি আদ্র নিম্নভূমি।

৬. কর্ণসুবর্ণ কোন জনপদের রাজধানী ছিল?

– কর্ণসুবর্ণ গৌড় জনপদের রাজধানী ছিল

৭. মহাস্থানগড়ের পূর্বনাম কী ছিল?

– মহাস্থানগড়ের পূর্বনাম ছিল পুন্ড্র।

৮. গৌড়ের রাজধানী কোথায় ছিল?

– গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।

৯. সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

– সিলেট হরিকেল জনপদের অন্তর্গত ছিল।

১০. বাংলার প্রাচীন জনপদ কোনটি?

– বাংলার প্রাচীন জনপদ হল বঙ্গ।

১১. চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র কোথায় ছিল?

– চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র ছিল বরিশাল।

১২. বর্তমান কোন জেলা চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ছিল?

– বর্তমান বরিশাল জেলা চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ছিল।

প্রাচীন বাংলার

রাজনৈতিক ইতিহাস

১৩. অশোক কোন বংশের রাজা ছিলেন?

– অশোক মৌর্য বংশের রাজা ছিলেন।

১৪. মাৎসান্যায় এর অবসান ঘটে কিভাবে?

– পালদের আগমনে মাৎসান্যায় এর অবসান ঘটে।

১৫. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

– শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবণ ।

১৬. সোমপুর বিহার কোথায় অবস্থিত?

– সোমপুর বিহার পাহাড়পুরে অবস্থিত।

১৭. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

– পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল।

১৮. গোপালের পিতার নাম কী?

– গোপালের পিতার নাম বপ্যট।

১৯. ‘দানসাগর’ গ্রন্থের রচয়িতা কে?-

– দানসাগর’ গ্রন্থের রচয়িতা বল্লাল সেন।

২০. বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন?

– বিজয় সেন শৈব ধর্মের অনুসারী ছিলেন।

২১. আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন?

– আলেকজান্ডার খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে ভারত আক্রমণ করেন।

২২. শ্রীচন্দ্রের পিতার নাম কী?

– শ্রীচন্দ্রের পিতার নাম ত্রৈলোক্যচন্দ্র।

২৩. সেন বংশের শাসকদের কী বলা হতো?

– সেন বংশের শাসকদের ব্রহ্মক্ষত্রিয় বলা হতো।

২৪. কয়জন রাজা স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন?

– তিনজন রাজা স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন।

২৫. খড়গ বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল?

– খড়গ বংশের রাজাদের রাজধানী ছিল কর্মান্ত- বাসক।

ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা

১. তমদ্দুন মজলিশ গঠনের নেতৃত্ব দেন কে?

– অধ্যাপক আবুল কাশেম

২. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২য় বার গঠিত হয় কখন?

– ১৯৪৮ সালের ২ মার্চ।

৩. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কার নেতৃত্বে গঠিত হয়?

– আব্দুল হামিদ খান ভাসানী।

৪. পূর্ববাংলা ভাষা কমিটি কত সালে গঠিত হয়?

– ১৯৪৯ সালে।

৫. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কখন?

– ১৯৪৭ সালের ১৪ আগস্ট।

৬. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?

– ১৯৪৭ সালে।

৭. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

– মোহাম্মদ আলী জিন্নাহ।

৮. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

– হামিদুর রহমান।

৯. ভাষা আন্দোলন কত সালে চূড়ান্ত রূপ লাভ করে?

-১৯৫২ সালে।

১০. কত সালে প্রথম শহিদ দিবস পালিত হয়?

– ১৯৫৩ সালে।

১১. ১৯৪৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স কত ছিল?

– ২৭ বছর।

১২. সদ্য গঠিত আওয়ামী মুসলীম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় কোথায়?

– ঢাকার আরমানিটোলায়।

১৩. কত সালে ছয় দফা দাবি উত্থাপন করা হয়?

– ১৯৬৬ সালে।

১৪. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?

– ২২৩টি।

১৫. ১৯৫৬ সালের সংবিধান কত বছর পর্যন্ত কার্যকর ছিল?

– ২ বছর পর্যন্ত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.