নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ জেলার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম নুরুল আফসারকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিচারের দাবিতে মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে কলেজ গেট সড়কে মানববন্ধন করে ওই কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যক্ষের ওপর হামলাকারী নাঙ্গলকোট বাগানবাড়ির শাহাব উদ্দিন শাহিনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এর আগে নাঙ্গলকোট বাগানবাড়ির শাহাব উদ্দিন শাহিন কলেজের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে দীর্ঘদিন যাবৎ গোল্ডেন টাইম রিসোর্ট নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিলেন। কলেজের বৈদ্যুতিক মিটারে বিল বেশি আসায় কলেজ কর্তৃপক্ষ অবৈধ বিদ্যুৎ লাইন কেটে দেয়। এ ঘটনায় গত সোমবার দুপুরে অধ্যক্ষ কলেজ মসজিদ থেকে জোহরের নামাজ শেষ করে বের হলে তার রিসোর্টের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করছে কে জানতে চান। পরে মুসল্লিদের সামনে অধ্যক্ষকে মারধর করে লাঞ্ছিত করেন। এ
ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শাহিনকে আটক করে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
