এইমাত্র পাওয়া

ভিকারুননিসার অধ্যক্ষকে প্রত্যাহার করে ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে অধ্যক্ষ পদ থেকে প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব কাজি মোঃ আবদূর রহাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

অবসরে যাচ্ছেন শিগগিরই। তবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানের গভর্নিং বডি। এ নিয়োগ ঠেকাতে মরিয়া আরেকটি পক্ষ। অধ্যক্ষের নানা অনিয়মের কথা উল্লেখ করে ৬১ পৃষ্ঠার একটি অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে বিরোধী পক্ষটি ।

এর আগে কামরুন নাহারের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অযোগ্য ঘোষিত শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের দুর্নীতি তদন্তের নির্দেশও দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলমের সই করা এক চিঠিতে ২৮ মার্চ এ নির্দেশ দেওয়া হয়। আগামী ২৮ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

২০২০ সালের ২৯ ডিসেম্বর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি ঢাকার রূপনগরের দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.