নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। গতকাল রোববার কারিগরি শিক্ষক কর্মচারীদের এমপিওর চেক ছাড় হয়।
অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, শিক্ষকদের বেতনের ১২টি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
কারিগরির এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-৪৭১,৪৭২,৪৭৩,৪৭৪ তারিখ : ২-৪-২০২৩।
জানা গেছে, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।
গতকাল রবিবার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ভাতার আটটি চেক ছাড় করা হয়েছে। এখন ঈদ বোনাস ও উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করেছে মাউশি। ইএমআইএস সেল থেকে এপ্রিল মাসের প্রাপ্য শিক্ষকদের সংখ্য চাওয়া হয়েছে। তারা পুরোদমে কাজ করছে। আশা করি দুই-একদিনের মধ্যে তালিকা পেয়ে যাব। তারপর বেতন শিট তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আগামী ২১ অথবা ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর পয়লা বৈশাখ অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল। দুটি উৎসবই কাছাকাছি সময়ে। তাই মাউশির পক্ষ থেকে দুটি বিল একসঙ্গে করার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে প্রথমে বৈশাখী ভাতার বিল মন্ত্রণালয়ে পাঠানো হবে। কারণ বৈশাখী বিল ১৪ এপ্রিলের আগে দেওয়ার বাধ্যতাবাধকতা রয়েছে। তবে অধিদপ্তর থেকে এ দুটি বিল যেন একসঙ্গে দেওয়া যায় সে চেষ্টা করা হবে। কারণ ঈদের আগে দুটি বিল একসঙ্গে পেলে শিক্ষকরা যেমন খুশি হবেন, তেমনি এ টাকা দিয়ে পরিবারের ঈদের কেনাকাটাসহ আনুষঙ্গিক কাজ সারতে পারবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
