এইমাত্র পাওয়া

বরিশালে ১ম শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা: শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ জেলার গৌরনদী উপজেলায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার এসআই মো. রেদোয়ান।

গ্রেপ্তার ৬৭ বছর বয়সী মোফাচ্ছেল হোসেন উপজেলার একটি মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক হিসেবে কর্মরত। তিনি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ডুমরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে এসআই রেদোয়ান বলেন, “শনিবার দুপুরে মাদ্রাসায় ক্লাস শেষে প্রথম শ্রেণির ওই ছাত্রী বাড়ির উদ্দেশে রওনা দেয়।

“পথে শিশুটিকে পানের বরজে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মোফাচ্ছেল। এ সময় লোকজন টের পেলে শিশুকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন তিনি।”

শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

মোফাচ্ছেলকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.