নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরো ১০৫ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ৮৭ জন ও ভোকেশনাল শিক্ষাক্রমের ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদফতর থেকে তাদের এমপিও কার্যকর করে আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের এমপিও ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২৩তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদফতর।
২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ ১০৫ শিক্ষক-কর্মচারীর পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২০ মার্চ তারিখে আদেশগুলো জারি করা আদেশটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
