নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের অনেক জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, শনিবার (১ এপ্রিল) দুপুর ১২ টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গার ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টার ৬০ থেকে ৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে কালবৈশাখী ঝড়ে মুন্সীগঞ্জে কৃষকের সূর্যমূখীর খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া আলু, বোরো, ভুট্টা, সবজি ও কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলারলা কৃষি বিভাগ জানায়, জেলায় ৫২৭ হেক্টর জমির ফসলের বেশি ক্ষতি হয়েছে। তবে বেসরকারিভাবে এ পরিমাণ আরও বেশি বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার রাতে দুই দফায় ঝড়-বৃষ্টিতে ফসলের এ ক্ষতি হয়। সূর্যমূখীর ফুলগাছ সব মাটিতে নুয়ে পড়েছে। শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার আটপাড়া, বাড়ৈগাঁও, বীরতারা, তিনটেক, হাঁসাড়া, আলমপুরসহ বিভিন্ন স্থানে সূর্যমুখীর চাষাবাদ করা হচ্ছে। কালবৈশাখীঝড়ে সূর্যমূখীর খেত লন্ডভন্ড হয়েছে। বাড়ৈগাঁও গ্রামের জুনায়েদ হোসেন নামে এক ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা বলেন, কালবৈশাখীর প্রভাবে জমির মাটিতে সূর্যমূখী ফুলগাছ হেলে পড়েছে। গাছে অসংখ্য অপরিপক্ব ফুল নষ্ট হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
