অনশনরত স্কুল ছাত্রী

বিয়ের দাবিতে কলেজ ছাত্রের বাসায় অনশনে স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধাঃ জেলায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক স্কুল ছাত্রী। বুধবার (২৯ মার্চ) বিকেল থেকে এখনো পর্যন্ত কলেজ ছাত্রের বাড়ীতে অবস্থান নিয়েছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য রাঘবপুর গ্রামে।

স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার বোনারপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী জেরিন আক্তার জুঁই বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলা সদরের ব্রহ্মপুত্র নদে স্লান মেলা (বান্নী মেলা) থেকে ফেরার পথে সাঘাটা ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র স্বপন মিয়া বিবাহের প্রলোভন দেখিয়ে নিজ বাড়ী বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর গ্রামে আনে।

পরে স্বপন মিয়া পরিবারের চাপে জেরিনকে বাড়ীতে যেতে বলে। কিন্তু সে বাড়ীতে না গিয়ে স্বপনের বাড়ীতে বিয়ের দাবিতে অবস্থান নেন। বিষয়টি জানাজানি হলে স্বপন মিয়ার বাড়ীতে উৎসুক জনতা মেয়েটিকে এক নজর দেখতে ভীড় জমায়। ঘটনার পর থেকে কলেজ ছাত্র স্বপন মিয়া পলাতক রয়েছেন।

স্কুল ছাত্রী জেরিন আক্তার জুঁই বলেন, আমার সাথে স্বপনের দেড় বছরের প্রেমের সম্পর্ক। এর আগেও আমাকে এই বাড়ীতে এনে শারীরিক মেলামেশা করেছে। ফুলছড়ি উপজেলার বান্নী মেলা (স্লান মেলা) থেকে ফেরার সময় সাঘাটা উপজেলার উল্লা বাজার থেকে আমাকে তার বাড়ীতে আনে। বিয়ের বিষয়টি জেনে গেলে পরিবারের চাপে স্বপন আমাকে রেখে পালিয়ে যায়। আমাকে বিয়ে করতে হবে।

এই বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, বিষয়টি আমরা শুনেছি। মেয়ের বয়স কম হওয়ায় পরিষদের পক্ষ থেকে ছেলে-মেয়েকে বিবাহ দেয়া সম্ভব হচ্ছেনা। তাই মেয়ের পরিবারকে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি।

সাঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার কুমার বলেন, মেয়েটি প্রাপ্ত বয়স্ক না হওয়ায় আমি বিবাহের অনুমতি দিতে পারছিনা। তাই মেয়ের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নিবেন।

বোনারপাড়া পুলিশ তদন্তে কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন জানান, কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.