নিজস্ব প্রতিবেদক, নরসিংদীঃ জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে ১২ দিন ধরে নিখোঁজ মো. রাকিব নামের এক কলেজছাত্র। গত ২০ মার্চ বাড়ি থেকে বের হয়ে আর ফেরননি তিনি। খুঁজেও পাচ্ছে না তার পরিবার। ছেলেকে না পেয়ে ২৮ মার্চ সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
নিখোঁজ রাকিব ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের আয়নাল হকের ছেলে। এবারের এইচএসসি পরীক্ষায় ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন তিনি। পড়ালেখার পাশাপাশি পাঁচদোনা এলাকার পাকিজা টেক্সটাইল মিলে চাকরি করে আসছিলেন রাকিব।
আয়নাল হক বলেন, ‘গত ২০ মার্চ দুপুরে আমার ছেলে রাকিব কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর আর বাসায় ফিরে আসেনি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ।’
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম জানান, নিখোঁজ রাকিবকে উদ্ধারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
