নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপজেলা পরিষদের একচ্ছত্র ক্ষমতা হারালেন। হাইকোর্ট উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন।
বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার হাসান এমএস আজিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।
পরে ব্যারিস্টার হাসান এমএস আজিম সাংবাদিকদের বলেন, ৩৩ ধারা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। কিন্তু হাইকোর্টের এই রায়ের পর উপজেলা প্রশাসন পরিচালনায় ইউএনও নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
