নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পিডিএস (পার্সোনাল ডাটা শিট) হালনাগাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সবাইকে পিডিএস হালনাগাদ করতে হবে।
মঙ্গলবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
এতে বলা হয়, পিডিএস (পার্সোনাল ডাটা শিট) হালনাগাদ না থাকায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত পদোন্নতি, বদলি, উচ্চতর গ্রেড প্রদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত সব স্তরের কর্মকর্তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে পিডিএস হাল নাগাদ করতে অনুরোধ করা হলো। পদোন্নতিসহ বিভিন্ন কাজে জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
