এইমাত্র পাওয়া

কুবির নতুন ছাত্র পরামর্শক অধ্যাপক মনিরুজ্জামান

কুবি প্রতিনিধি মাহফুজ কিশোর:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ছাত্র পরামর্শক ও নির্দেশক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান।

রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের সাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, যোগদানের দিন হতে আগামী দুই বছর এ পদে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মনিরুজ্জামান।

এর আগে দীর্ঘদিন ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের দায়িত্বে ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ। এই কার্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়ের সবকটি (১৯টি) বিভাগীয় ছাত্র উপদেষ্টারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.