যাদের বয়স ৩০ ছাড়িয়েছে, তাদের খুঁজছে আবুল খায়ের

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ডিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বিবিএ ও এমবিএ পাস করতে হবে।

প্রার্থীকে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ব্র্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.