নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে জেলার বাউফলে ছুরিকাঘাতে ২ স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাফিস (১৫) ইন্দ্রকুল গ্রামের মিরাজ মোস্তফার ছেলে এবং নিহত সিয়াম (১৫) একই গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। তারা ২ জনই ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বাউফল থানার ওসি আল মামুন জানান, বিকেলে স্কুল ছুটি শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে নাফিস ও সিয়ামের সঙ্গে একই স্কুলের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সিনিয়র-জুনিয়র নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। ঘটনার এক পর্যায়ে নবম শ্রেণির কয়েকজন নাফিস ও সিয়ামকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়।
তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা নাফিস ও সিয়ামকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ২ জনেই মারা যায়।
পুলিশ এবং স্থানীয়রা আক্রমণকারীদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আক্রমণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
