এইমাত্র পাওয়া

বাশিস দাউদকান্দি উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

শরীফ আহমেদ,দাউদকান্দি উপজেলার প্রতিনিধি:

কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতি সম্মেলন আজ ২৭/১০/১৯ইং তারিখে সকাল ১০ ঘটিকায় গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব হাবিবুর রহমান হাবিব, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি দাউদকান্দি উপজেলা শাখা। প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া। প্রধান বক্তা অধ্যক্ষ মোঃ কাওছার আলী শেখ, সাধারন সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানের উদ্বোধক করেন অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি।

আরও উপস্থিত ছিলেন জনাব এ,কে,এম জাহাঙ্গীর আলম, দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং দাউদকান্দি উপজেলার সকল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ প্রমুখে।

দাউদকান্দি উপজেলার শাখার সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব স্যারকে বিদায়ী ক্রেষ্ট প্রদান করেন এবং দাউদকান্দি উপজেলার শাখার সাধারন সম্পাদক, বাবু বাসুদেব ঘোষ স্যারকে বিদায়ী ক্রেষ্ট প্রদান করেন।

তারপর সকল শিক্ষকবৃন্দ মিলে নতুন কমিটি নির্বাচিত করেন। এতে দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন জনাব সেলিম মিয়া, প্রধান শিক্ষক, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় এবং সাধারন সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, দাউদকান্দি আর্দশ পাইলট উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবু বাসুদেব ঘোষ। মানুষ মানুষের জন্য, শিক্ষক শিক্ষকদের জন্যই।

প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ আবুল কাশেম বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের নিরালস প্রচেষ্টায় জাতি শিক্ষিত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষকদের কারণেই দেশ এখন উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলেদের প্রয়োজন। আর এ দেশে সোনার ছেলে তৈরি করছেন শিক্ষকরা। সকল শিক্ষকদের প্রাণের দাবী এক যুগে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন হোক। বাংলাদেশের সকল শিক্ষকবৃন্দ বিছিন্ন ভাবে আন্দোলন করে জাতীয়করন করা সম্ভব নয়। তাই সকল শিক্ষকবৃন্দকে এক সাথে হয়ে আন্দোলন করতে হবে।

তাই এ দেশের শিক্ষকরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে যে আন্দোলন করেন সরকারের উচিত তাঁদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করলে দেশের রাজস্ব আয় বারবে এবং দরিদ্র ছেলে মেয়েরা ভালো ভাবে পড়াশোনা করতে পারবে।
সর্বশেষে সবার মঙ্গল কামনা করেন অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.