এইমাত্র পাওয়া

পদোন্নতিপ্রাপ্ত ৬৮৬ শিক্ষককে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জন শিক্ষককে পদোন্নতি দিয়েছে সরকার। তারা সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে ঢাবি অধিভুক্ত সাত কলেজ থেকে পদোন্নতি পেয়েছেন ৯৬ জন। পদোন্নতিপ্রাপ্ত ৬৮৬ শিক্ষককে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমিন সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ৫০,০০০-৭১,২০০ টাকা বেতনক্রমে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাদের সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মোট ৬৮৬ জন শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিয়ে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়, কর্মকর্তারা আবশ্যিকভাবে তাদের ডিপিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইনসিটু/সংযুক্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকার পরিবর্তে সংযুক্ত কর্মস্থলে নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন বলেও উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.