এইমাত্র পাওয়া

ঝটিকা সফরে তিন শিক্ষককে শোকজ করল মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা ৩ জন শিক্ষককে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনো ঘোষণা না দিয়েই মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা ঢাকা ও সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে তাদের অনুপস্থিত পান। তাদের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর তাদের বিরুদ্ধে কেনো বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না- তার কারণ জানাতে বলা হয়েছে।

গত রবিবার  এসব শিক্ষক কর্মচারীকে শোকজ নোটিশ পাঠিয়েছে অধিদপ্তর। সোমবার নোটিশটি প্রকাশ করা হয়েছে।

শোকজ নোটিশ পাঠানো শিক্ষক-কর্মচারীরা হলেন, রাজধানীর অধ্যাপক আলী আহম্মেদ হাই স্কুলের সহকারী শিক্ষক ফেরদৌসী জাহান, একই প্রতিষ্ঠানর সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার হাজী রশীদ আলী হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আব্দুল হাই।

অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা ও সিলেট জেলার স্কুলে পরিদর্শন গিয়ে পর মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ তিনজন শিক্ষককে অনুপস্থিত পেয়েছেন।

শোকজ নোটিশে ওই তিন শিক্ষককে দশ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। একইসঙ্গে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় কোনো তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না-তার জবাব দিতে তিন শিক্ষককে বলেছে অধিদপ্তর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.