নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুরে পাঁচটি স্কুলে মেধাবী ও কর্মঠ শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দিলেন স্কুলগুলোর প্রতিষ্ঠাতা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে এ কে আজাদ এ পুরস্কার প্রদান করেন।
ফরিদপুর সদর উপজেলার পশরায় অবস্থিত এম এ আজিজ হাই স্কুল ও এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরের টেপাখোলায় অবস্থিত নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় এবং ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের ভাঙ্গিডাঙ্গী গ্রামে অবস্থিত মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোতালেব হোসেন হাই স্কুলের মেধাবী শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের বিবেচনায় যারা ভালো শিক্ষক হিসেবে পাঠদান করছেন তাঁরা এ পুরস্কার পান।
এসময় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম নিরু, হা-মীম গ্রুপের কনসাল্ট্যান্ট ড. উলফাত হোসেন, ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি শাহ আলম মুকুলসহ বিশিষ্টজনেরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
