নিউজ ডেস্ক।।
বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর স্কেল পাচ্ছেন। তদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ৮ হাজার ৯৯৪ জন এবং কলেজের ৭৯৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সোমবার শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়। সভায় কর্মকর্তারা সশরীরে অংশ নেন। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৭৯৯ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৯ জন, চট্টগ্রামের ৮৩, কুমিল্লার ৯৬ জন, ঢাকার ১১৪ জন, খুলনার ১৩৯ জন, ময়মনসিংহের ১০২ জন, রাজশাহীর ৮৫ জন, রংপুরের ১১০ জন এবং সিলেট অঞ্চলের ২১ জন রয়েছেন।
উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের ৮ হাজার ৯৯৪ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৬০৭ জন,
চট্টগ্রামের ৬১৬ জন, কুমিল্লার ৪৩৬ জন, ঢাকার ১ হাজার ৪৬৬ জন, খুলনার ২৭৭ জন, ময়মনসিংহের ১ হাজার ৫৮৬ জন, রাজশাহীর ১ হাজার ৭৩২ জন, রংপুরের ১ হাজার ৯৫৮ জন এবং সিলেটের ৩১৬ জন রয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
