দিনাজপুরে স্বামীর উপর নারী ও শিশু নির্যাতন দমন টুইব্যুনাল আইনে মামলার জামিন নিতে এসে আটক হয়ে জেলা কারাগারে স্বামী বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অডিট ভবন কর্মকর্তা এস এ এস সুপারিন্টেডেন্ট ফারুক হোসেন ( ৩৮) । আজ রবিবার মামলা পরিচালনাকারী আইনজীবি এ্যাড. মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।
আটক স্বামী ফারুক হোসেন দিনাজপুর জেলার বিরল উপজেলার কালিয়াগঞ্জ গোছহাটা গ্রামের নজিব উদ্দীন আহমেদ ছেলে এবং বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অডিট ভবন কাকরাইল শাখায় এস এ এস সুপারিন্টেনডেন্ট হিসাবে কর্মরত।
গত ২২ অক্টোবর দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্বামী ফারুক হোসেন জমিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফুদ্দিন আহমেদ জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন ।
মামলা এজাহার সুত্রে জানা যায়, স্ত্রী ফারিয়া আফসানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ায় বিভিন্ন অজু হাতে যৌতুক দাবি করে স্বামী ফারুক হোসেন , চাহিদা মোতাবেক যৌতুক না দিতে পারায় নেমে আসে শারীরিক নির্যাতন। সন্তান না থাকায় স্বামী ফারুক হোসেন পরকিয়া প্রেমের আসক্ত হয়ে পরেন । পরকিয়া প্রেমের প্রতিবাদ করায় গত ১ জুন ২০১৯ তারিখে স্বামী ফারুক হোসেন ওই শিক্ষিকাকে পিটিয়ে জখম করেন। হাত ভেঙে দেন। পরে ফারিয়া বাবার বাড়ী আশ্রয় গ্রহণ করে।
সাময়িক সুস্থ হওয়ার পর স্ত্রী নিজে বাদি হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন ২০০৩) আইনে মামলা দায়ের করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
