নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সর্বশেষ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারির আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তারা যোগদান করেছিলেন নীতিমালা জারির পর। তাই নতুন এমপিও নীতিমালা জারির পর বিভিন্ন স্কুল-কলেজে যোগদান করা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা এমপিওভুক্ত হতে পারছিলেন না। পদের নাম ও যোগ্যতা পরিবর্তন হওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়েছিলো। অবশেষে তারা এমপিওভুক্তির সুযোগ পেলেন।
এমপিও নীতিমালা জারির আগে নিয়োগ বিজ্ঞপ্তি ও নীতিমালা জারির পর যোগদান করা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা বিধিমোতাবেক নিয়োগ থাকলে এমপিওভুক্ত হতে পারবেন বলে আঞ্চলিক উপপরিচালকদের জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বিষয়টি জানিয়ে উপপরিচালকদের চিঠি পাঠানো হয়েছে।
আজ রবিবার চিঠিটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
