এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ ১৭ মার্চ, শুক্রবার সকাল সাড়ে নয়টায় স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় কলেজ চত্বরে সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে পতাকা উত্তোলনপূর্বক কর্মসূচীর শুভ সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে বিশাল এক শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সমবেত সবাই কলেজে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্প স্তবক অর্পণ করেন।

আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। আলোচনা সভায় কলেজের শিক্ষক- কর্মকর্তা- কর্মচারী- শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় কোরআন তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী উম্মে হানি এবং গীতা পাঠ করেন অনামিকা অধিকারী।

সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক অমৃতাভ সানা, শিক্ষার্থীদের মধ্যে- নাঈমা আক্তার, উম্মে হানি, অনামিকা অধিকারীসহ প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হতে হবে এবং দেশ গড়ার কাজে সক্রিয় অংশগ্রহণ করতে হবে, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন বাস্তবায়ন হবে।

অতঃপর শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়; যেখানে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন জান্নাতুল মাওয়া, তাহিরা খাতুন, মোঃ নীরব শেখ, তৃষা দাশ, ঋতু চক্রবর্তীসহ প্রমুখ। দেশের গানে নৃত্যে অংশগ্রহণ করেন ঋতু চক্রবর্তী, লিজা, লিমা মিতু অধিকারীসহ প্রমুখ।

সবশেষে কেক কাঁটার মধ্যে দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্ত হয়।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.