মেডিকেলে ১ম হলেন রাজশাহী ক্যাডেট কলেজের রাফসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান। ভর্তি পরীক্ষায় রাফসান ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। সব মিলিয়ে তাঁর মোট প্রাপ্ত নম্বর ২৯৪ দশমিক ২৫।

দুপুর দুইটায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এবার ছেলেদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ১ হাজার ৯৫৭। আর মেয়েদের মধ্যে ভর্তির সুযোগ পাবেন ২ হাজার ৩৯৩ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.