এইমাত্র পাওয়া

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানী গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে দুজন নারী। নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে ফায়ার সার্ভিস দুর্ঘটনার পর ভবন থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.