শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার উদ্দেশ্য হতে হবে জ্ঞানভিত্তিক শিক্ষা- তাসমিমা হোসেন

দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের প্রণীত নীতিমালার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানেও নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা প্রদানে গভর্নিং বডি ও শিক্ষকদের মধ্যে সমন্বয় সাধন তথা সেতুবন্ধ থাকলে ফলাফল সন্তোষজনক হয়। প্রতিষ্ঠানে অসংগতি, অসামঞ্জস্য তথা কোনো ধরনের অনিয়ম কাম্য নয়। সার্টিফিকেট প্রদানের শিক্ষাব্যবস্থার বদলে কর্মমুখী জ্ঞানভিত্তিক প্রকৃত শিক্ষাদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচালনা করাই সবার উদ্দেশ্য হতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা সদরে মজিদা বেগম মহিলা কলেজের গভর্নিং বডির সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় কলেজ অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন, গভর্নিং বডির সদস্য মনিরুল হক জোমাদ্দার, হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া, গোলাম সরওয়ার জোমাদ্দার, সৈয়েদা জাহানারা বারী, ইউসুফ আলী আকন, কিরণ চন্দ্র বসু প্রমুখ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.