ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতাঃ
বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুচেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নার্গিস আকতার বানুর অপসারণের দাবীতে বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠদানের জন্য পাঠাবেন না বলে জানিয়েছেন। বিক্ষোভ সমাবেশে অভিভাবক ও শিক্ষাার্থীসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
