নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ জেলার জৈন্তাপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসা শিক্ষক মাসউদ আজহারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার দরবস্ত মানিকপাড়া থেকে জৈন্তাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসউদ আজহার দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের বাসিন্দা।
জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানান, গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মাদ্রাসার অফিস কক্ষে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মাসউদ আজহার। শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, নির্যাতিত শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
