নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ নগরীতে ১০ বছর বয়সী ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর হজের মোড় এলাকায় মাদ্রাসার আবাসিক ভবন থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদ্রাসা শিক্ষকের নাম মো. মোস্তাকিন (২১)। তিনি নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার মাদ্রাসাতুল আঞ্জুম মাদ্রাসার শিক্ষক। রাজশাহীর চারঘাট উপজেলার বনকেশর এলাকায় তার বাড়ি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্র বিষয়টি প্রতিষ্ঠানের এক শিক্ষককে জানায়। পরে ওই শিক্ষকের মোবাইল ফোন থেকে তার বাবা-মাকেও বিষয়টি জানায়। পরে ওই ছাত্রের বাবা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি চন্দ্রিমা থানা-পুলিশকে জানান।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর বাবা চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
