নাহিদা সুলতানা :
জাতীয় কবি কাজি নজরুল ইসলামকে নিয়ে ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন গবেষণা করছেন ২ যুগের অধিককাল। প্রতিভাধর কবিকে নিয়ে কাজ করার এই সাহসকে লেখক দু.সাহস হিসাবেই দেখছেন। কবির লেখনি শক্তি, ভালোবাসা, দ্রোহ, প্রেম, সংগ্রাম, সাম্যবাদ, বিদ্রোহ গবেষণা কাজে প্রাণিত করেছে লেখককে।
শুভ জন্মদিন : প্রিয় কবি নজরুল, নজরুলের বিদ্রোহী কবিতা প্রসঙ্গ ভাবনা, কাজী নজরুল ইসলাম : বাংলাদেশের জাতীয় কবি, শিশু সাহিত্যে নজরুল, ঔপনিবেশিক দু.শাসনের বিরুদ্ধে নজরুল, নজরুল সাহিত্যে ইরানী সুফি কবিদের প্রভাব, অবহেলিত নারী সমাজ : প্রসঙ্গ নজরুল, জাতীয় কবি নজরুলের শিক্ষা চিন্তা, জাতীয় কবি নজরুলের ধর্মীয় চিন্তা, জাতীয় কবি নজরুলের অর্থনৈতিক চিন্তা, নজরুল এক মহা বিজ্ঞানীর নাম, ও মন রমজানের ঐ রোজার শেষে, নজরুলের ‘কোরবানী কবিতায় ঈদ-উল-আযহা, জয় বাংলাসহ মোট ১০টি বিষয়ের উপর আলোচনা ও গবেষণালব্ধ প্রবন্ধ দিয়ে বইটি সাজানো হয়েছে।
সমগ্র নজরুলকে জানাতে বইটি গবেষণা কাজেও বিশেষ অবদান রাখবে বলে আমার বিশ্বাস। উল্লেখ্য বইটি লেখক শিক্ষাবিদ-নজরুল গবেষক ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিনের ইতিমধ্যে নজরুল বিষয়ক ৮টি বই রচনা ও প্রকাশিত হয়েছে।
এটি তাঁর নজরুল বিষয়ক ৮ম গবেষণাগ্রন্থ। তিনি ইতিমধ্যে কাজি নজরুল ইসলামের সাহিত্যে রাষ্ট্র ও রাজনীতি-বিষয়ে পিএইচডি গবেষণারত।
কবি লেখকের জীবনের সর্বক্ষেত্রে প্রেরণার বাতিঘর। অন্ততকাল কবির দেখানো পথ লেখকের পথ বলে মনে করেন লেখক। বইটির প্রথম থেকে শেষ পর্যন্ত এমন বিষয়গুলো নিয়েই সাজানো হয়েছে যা পাঠককে নজরুল জানতে সহায়তা করবে।
১৯৬ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে স্বাধীন প্রকাশন। বইটির মূল্য ধরা হয়েছে ২৫০/টাকা। বইমেলার সকল স্টলে এবং দেশের খ্যাতিমান সকল লাইব্রেরীতে বইটি পাওয়া যাবে। রকমারি ডট.কম বইটি অনলাইনে অর্ডার করা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
