নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ জেলার আদমদীঘিতে নশরতপুর ডিগ্রি কলেজের গোলাম মোস্তফা নামের এল্প শিক্ষকের বিরুদ্ধে কলেজটির হেড ক্লার্ককে মারপিটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজে এই মারপিটের ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে ২ দিন ধরে বিষয়টি ধামাচাপা দিয়ে মিমাংসার চেষ্টা করছেন একটি প্রভাবশালী মহল। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হেড ক্লার্ক আবু বক্কর সিদ্দিক। শিক্ষকের এমন আচরণে নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার নশরতপুর ডিগ্রি কলেজে ৩৬ বছর ধরে তিনি কর্মরত রয়েছেন। গত বছরে প্যারালাইসিস হয়ে তিনি শারিরীক ভাবে অসুস্থ হন। এরপর কলেজে আসা-যাওয়া করতে মাঝে মধ্যে কিছুটা বিলম্ব হতো। এ জন্য কলেজের অনেক স্টাফ তাকে কটুক্তি করে।
কয়েকদিন ধরে কলেজে ২য় বর্ষের পরিক্ষা চলছিল। এরপর বৃহস্পতিবার নির্ধারিত সময়ে কলেজে আসতে দেরি হওয়ায় ইসলামের ইতিহাসের শিক্ষক গোলাম মোস্তফা তাকে নানা ভাষায় কটুক্তি করে। তখন তিনি তার কথায় প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাকে পা দিয়ে সজোরে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে প্রহার করে। এতে করে তিনি আহত হন। পরে কলেজের স্টাফরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে এক প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিয়ে বৈঠকের মাধ্যমে মিমাংসার চেষ্টা করছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবী জানিয়ে ওই কলেজ প্রিন্সিপালের কাছে অভিযোগ করেছেন।
অভিযুক্ত গোলাম মোস্তফার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে তার ছোট ভাই মিজানুর রহমান মিজান জানান, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এটার মিমাংসার চেষ্টা করা হচ্ছে।’
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, ‘এ ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি টুকটুক তালুকদার এ বিষয়ে কোন মন্তব্য করতে চান না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
