রেজিস্ট্রেশন না হওয়ায় ছাত্রীর আত্মহত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনাঃ জেলার মদনে প্রধান শিক্ষকের গাফিলতিতে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন না হওয়ায় এক ছাত্রী আত্মহত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার সানি আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে আত্মহত্যা করবে বলে তার মাকে হুমকি দিয়ে যাচ্ছে।

অভিযোগে জানা যায়, উপজেলার বালালী গ্রামের হতদরিদ্র মো. সাইকুল ইসলামের মেয়ে মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার সানি বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার দশম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। ২০২২ সালে নবম শ্রেণিতে থাকা অবস্থায় রেজিস্ট্রেশন ফি জমা দিলেও তার রেজিস্ট্রেশন হয়নি। এরপর বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যানকে নিয়ে প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করলে বিষয়টি তিনি সমাধান করবেন বলে আশ্বাস দেন। কিন্তু রেজিস্ট্রেশন না হওয়ায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর প্রতিকার চেয়ে ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ করেন।

প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার বলেন, করোনার সময় সানজিদা আক্তার সানি অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়ার পর তার পরিবার আর কোনো যোগাযোগ করেনি। ফলে তার রেজিস্ট্রেশন হয়নি। এ বছর তার নবম শ্রেণির রেজিস্ট্রেশন হয়েছে। এতে তার এক বছর অপেক্ষা করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন জানান, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। একাডেমিক সুপারভাইজারকে দায়িত্ব দিয়েছি। তদন্ত প্রেতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০২/২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.