দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি মিজানুর রহমান ।।
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ ব্যাংক এর আয়োজনে সোনালীব্যাংক দৌলতপুর শাখার সহযোগীতায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল সাড়ে ১০ দশ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক (ব্যাংকিং) বাংলাদেশ ব্যাংক, খুলনা, আলাউদ্দিন হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস,কুষ্টিয়া খোকন চন্দ্র বিশ্বাস, দৌলতপুর উপজেলা সোনালীব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ওবাইদুর রহমান।
অনুষ্ঠানে জাল নোট কিভাবে চেনা যাবে সে সম্পর্কে একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন এবং জালনোট প্রতিরোধ সম্পর্কে উপ-মহাব্যবস্থাপক (ব্যাংকিং) বাংলাদেশ ব্যাংক, খুলনা, আলাউদ্দিন হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি সম্বলিত ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট লেনদেনের সময় ৪ টি নিরাপত্তা বৈশিষ্ট্য খেয়াল করলে আমরা সহজেই আসল নোট চিনতে পারব, যেমন,১. বাংলাদেশ ব্যাংকের লোগো সম্বলিত নিরাপত্তা সুতা, ২. রং পরিবর্তনশীল কালি, ৩. অসমতল ছাপা, ৪. জলছাপ। তিনি আরো বলেন নোট জালকারীচক্রের প্রতারনা থেকে নিজেকে রক্ষা করুন এবং এসকল নোট জালকারীকে ধরিয়ে দিন। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে নিজে জানুন এবং অপরকে জানতে সহায়তা করুন।
উক্ত ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
