বই মেলায় হামলার হুমকি, জঙ্গিদের চিঠি

শিক্ষাবার্তা ডেক্স; অমর একুশে বই মেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদাকে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় রাজধানী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

শাহবাগ থানার ডিউটি অফিসার শিল্পী আক্তার রাত ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডির বিবরণীতে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় আনসার মাওলানা সাইফুল ইসলামের সই করা বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

জিডির সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, জিডি নম্বর ১৭০৪। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাল ইউনিট (সিটিটিসি) জিডির তদন্ত করছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.