এইমাত্র পাওয়া

পতাকা উত্তোলন না করায় ২০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ জেলার বকশিগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা উত্তোলন না করায় দারুল নিমাহ হিফজুল কোরআন মাদরাসাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউল রাব্বী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় বকশিগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দারুল নিমাহ হিফজুল কোরআন মাদরাসাকে এ জরিমানা করেন তিনি।

জানা গেছে, মহান শহীদ দিবস উপলক্ষে শহীদদের সম্মানে সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু দারুল নিমাহ হিফজুল কোরআন মাদরাসা কর্তৃপক্ষ জাতীয় পতাকাবিষয়ক সে নির্দেশনা না মেনেই প্রতিষ্ঠানটি খোলা রাখে। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে ২০০ টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃবাষা দিবসে পতাকা বিধিমালা অনুসরণ না করায় ওই মাদরাসাকে দুই শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.