বিইউপির ভর্তি পরীক্ষা ২৪-২৫ মার্চ

শিক্ষাবার্তা ডেস্কঃ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী মার্চ মাসের ২৪ ও ২৫ তারিখে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিইউপি থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ১৫ মার্চ পর্যন্ত ভর্তির ওয়েবসাইটে গিয়ে (https://admission.bup.edu.bd/) আবেদন করা যাবে। ২০২১ ও ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরদিন ২৫ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেয়া হবে। এবার ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা হবে ঢাকার বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.